Image default
খেলা

‘কালো হলে কেউ বিয়ে করবে না, মা হলে খেলা বন্ধ’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, ডাবলসে এক সময় তিনি ছিলেন শীর্ষস্থান। সফর এই নারীকেই কিনা শুনতে হয়েছিল কালো হয়ে গেলে কেউ বিয়ে করবে না। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করে যা নিয়ে মুখ খুলেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে সানিয়ার বিভিন্ন অঙ্গভঙ্গি এবং তার সঙ্গে লেখা। ভিডিওতে লেখা রয়েছে, ‘একজন মেয়ে যখন খেলাকে তার পেশা হিসেবে বেছে নেয়, তখন তাকে কী কী শুনতে হয়। রৌদে ছেলেরা খেলে, তুমি রান্না শেখো। কালো হয়ে গেলে কে তোমায় বিয়ে করবে? পরিবার হলে তুমি খেলবে কী করে? সন্তান হলে তোমার খেলোয়াড় জীবন শেষ হয়ে যাবে’।

উল্লেখ্য, এর আগেও বহুবার নারীবাদি হতে দেখা গেছে সানিয়াকে। হায়দরাবাদের এই টেনিস তারকা শুধু ভারত নয়, বিশ্ব টেনিসের মঞ্চে উজ্জ্বল নাম। ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে সন্তানের জন্ম দেন সানিয়া। ৩৪ বছরের টেনিস তারকা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।

Related posts

সাউদার্ন গেট মার্কেজকে পরাজিত করে হেইল মেরিতে প্রথম বিভাগের ফুটবল শিরোপা জিতেছে

News Desk

উড়ন্ত আর্জেন্টিনার সাথে খেলবে জয়হীন ইকুয়েডর

News Desk

হারিকেনসের হয়ে ব্র্যাডি স্কজেই বিজয়ী গোল করার পর রেঞ্জার্স তাদের প্রথম প্লে অফে হারের সম্মুখীন হয়

News Desk

Leave a Comment