Image default
বিনোদন

প্রকাশ হলো লগ্নজিতার গান ‘ভাব দরিয়ায়’

লগ্নজিতা চক্রবর্তী দুই বাংলার পরিচিত নাম৷ এরইমধ্যে বেশ কিছু গান দিয়ে তিনি জয় করে নিয়েছেন শ্রোতাদের মন৷ তারমধ্যে কলকাতার চলচ্চিত্র ‘চতুষ্কোণ’র ‘বসন্ত এসে গেছে’ গানটি তুমুল জনপ্রিয়৷

‘সোয়েটার’ সিনেমায় ‘প্রেমে পড়া বারণ’ গান দিয়েও খ্যাতি পেয়েছেন তিনি৷ সম্প্রতি পেয়েছেন জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বাংলাতে সেরা গায়িকার পুরস্কার।

এবার প্রকাশ হলো তার নতুন গান। স্প্ল্যাশ প্রিমিয়ার প্রোডাকশনের ব্যানারে ১৪ এপ্রিল প্রকাশ হওয়া এ গানের শিরোনাম ‘ভাব দরিয়ায়’।

গানটি কোলকাতায় রেকর্ড হলেও দুই বাংলার শ্রোতাদের কথা মাথায় রেখেই টিউন করা হয়েছে। ‘ভাব দরিয়ায়’ গানটিতে প্রেম, ভালোবাসাকে রূপক আকারে খুবই সাবলীল ভাবে প্রকাশ করা হয়েছে।

Related posts

বাংলাদেশি চিত্রশিল্পীর আন্তর্জাতিক পুরস্কার জয়

News Desk

ক্রিস্টেন স্টুয়ার্ট এক লাখ অটোগ্রাফ দিলেও ক্লান্ত হবেন না

News Desk

বিপিএলে তিন দিনের সংগীত উৎসব, গাইবেন রাহাত ফতেহ আলী খান

News Desk

Leave a Comment