ক্যাসেমিরোর লাল কার্ডের ম্যাচেও জয় পেলো ম্যানইউ
খেলা

ক্যাসেমিরোর লাল কার্ডের ম্যাচেও জয় পেলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের তৃতীয় স্থান মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পক্ষে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ড। 




শনিবার (৪ ফেব্রুয়ারি) ম্যাচের ৭ মিনিটে ভিএআর’র সুবাদে পেনাল্টি উপহার পায় ইউনাইটেড। মার্কাস রাশফোর্ডের ক্রস হাতে লাগিয়ে ইউনাইটেডকে পেনাল্টি উপহার দেন ইংলিশ মিডফিল্ডার উইল হিউজেস। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। লুক শ’র ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন রাশফোর্ড। 



ম্যাচের ৭০ মিনিটে উইল হিউজেসের গলা জড়িয়ে ধরলে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৭৬ মিনিটে জেফ শুলুপের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন অঘটন ঘটেনি। ২০১৭ সালের পর এনিয়ে ওল্ড ট্র্র্যাফোর্ডে ইউনাইটেড টানা ষষ্ঠ লিগ ম্যাচে জয় তুলে নিল। 

 

Source link

Related posts

সম্প্রচার সত্তা বিক্রি না করার প্রসঙ্গে, ফারুক বলেছিলেন, “কিছু সময় খারাপ হচ্ছে।”

News Desk

ইএসপিএন রেডিও হোস্ট ব্রাউনদের ডাকে যখন রুকি শেডেউর স্যান্ডার্স বেঞ্চে থাকে

News Desk

ইউএসএ হকি লিগ তাদের সাথে একটি জনি হকি নিয়ে গেছে গোল্ডে: মেরি ক্যাথরিন হ্যাম

News Desk

Leave a Comment