Image default
খেলা

আফগান একাদশে নেই আবাহনীর মাসিহ সাইঘানি

টানা চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর হঠাৎ করেই ডাক পেয়েছেন আবাহনীতে খেলা আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। তবে তিনি আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম ম্যাচের একাদশে থাকছেন না।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মাসিহকে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজিয়েছেন আফগানিস্তানের কোচ দস্তগীর।

২০১৯ সালে দুই দেশের প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল আফগানিস্তান। এ ম্যাচটি ছিল বাংলাদেশের হোম ম্যাচ। কিন্তু করোনার কারণে বাকি খেলা সেন্ট্রাল ভেন্যুতে নিয়ে যাওয়ায় ঘরের মাঠে খেলার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

Related posts

অ্যাঞ্জেল রিজ রহস্যবাদীদের বিরুদ্ধে স্কাইয়ের জয়ের পরে এলএসইউ কোচ কিম মুলকিকে আলিঙ্গন করেছেন

News Desk

জেডি মার্টিনেজ সংগ্রামে সহায়তা করার জন্য যাত্রা করে

News Desk

জর্ডান ক্লার্কসন সান সেন্টারের সাথে বিবাদের সময় স্থগিত পেলিকান গার্ডকে রক্ষা করেছেন: ‘তিনি যা সঠিক তা করেছেন’

News Desk

Leave a Comment