Image default
খেলা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

আগামীকাল সোমবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ তিতেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে থিয়েগো সিলভাকে জিজ্ঞেস করা হয়েছিল নেইমার খেলবে কিনা। মাইক্রোফোন নিয়ে তিতের জবাব, ‘ইয়েস’। ওই মাচ খেলার জন্য দানিলোও ফিট রয়েছেন বলে জানান তিনি।

নেইমার যে ফিট সেটা তিনি নিজের ফেসবুকেও তুলে ধরেছেন। দুই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভালো অনুভব করছি। এখন কেমন আছি তা আমি জানি।’

গত ২৪ নভেম্বর সার্বিয়ার ডিফেন্ডাররা নেইমারকে ১২ বার ফাউল করেছিলেন। যেখানে ব্রাজিলের বিরুদ্ধে মোট ফাউলের সংখ্যাই ছিল ১৫। এরপরই ইনজুরিতে পড়েন নেইমার। তবে ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে এবার বোধহয় নেইমারের মাঠে ফেরার পালা!

Related posts

ভ্রমণের জন্য ধন্যবাদ! 13টি মুহূর্ত যা ডজার্সের 2025 ওয়ার্ল্ড সিরিজ রানকে সংজ্ঞায়িত করেছে

News Desk

ডেভিড রাইট স্টিভ কোহেনের অধীনে মেটসের “সব মূল্যে জয়” শৈলী সম্পর্কে সবকিছুই পছন্দ করেন

News Desk

শেষ সময়ের গোলে ম্যান সিটির জয়

News Desk

Leave a Comment