Image default
খেলা

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানরা।

বাংলাদেশের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে এসেছে মিকি আর্থার শিষ্যরা। হোটেল সোনারগাঁওতে তিনদিনের জন্য রুম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। এর মধ্যে দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে অতিথিরা।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুই ওয়ানডে। ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

Related posts

জো বারো ব্রেক-ইন সন্দেহভাজন ট্রাফিক স্টপে বেঙ্গল হ্যাট পরেছিল যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল

News Desk

পিছিয়ে পড়েও টটেনহ্যাম ‘বধ’ দুরন্ত ম্যান ইউ’য়ের

News Desk

রাষ্ট্রপতি ট্রাম্পের হ্যান্ডশেক, এবং প্রথম রাউন্ডে সিওক্স গঠনের পরে গ্রে রেনায়ারের মূল্যায়ন

News Desk

Leave a Comment