চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের বিপক্ষে নেই ডি ব্রুইনা 
খেলা

চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের বিপক্ষে নেই ডি ব্রুইনা 

আরবি লিপজিগের বিপক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো’র প্রথম লেগে খেলছেন না ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান এই তারকা মিডফিল্ডারের সিটির ২২ সদস্যের দলে রাখা হয়নি বলে ক্লাবের টুইটারে নিশ্চিত করা হয়েছে।




মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচ সংবাদ সম্মেলনে লিপজিগ কোচ মার্কো রোজ স্বীকার করেছেন ৩১ বছর বয়সী ডি ব্রুইনার অনুপস্থিতি সত্বেও সিটি তাদের জন্য বড় হুমকি। এ সম্পর্কে রোজ বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে কেভিন একজন। সে জানে দলে তার ভূমিকা কি, মাঝে মাঝে সে এতটাই বিপদজনক হয়ে ওঠে যে তাকে আটকানো কঠিন হয়ে পড়ে। এই দলে অনেকেই এসেছেন, কিন্তু তার মত একজন বিশ্ব মানের খেলোয়াড়ের তুলনা সে নিজেই। ম্যান সিটি সব সময়ই একটি দল হিসেবে খেলে থাকে। তাদের দলে কোন বিশেষ একজন খেলোয়াড় নেই যার উপর পুরো দল নির্ভরশীল। কাল আমাদের বিরুদ্ধে এমন একটি দল মাঠে নামতে যাচ্ছে যারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য মুখিয়ে আছে।’

লিপজিগ জানিয়েছে স্প্যানিশ মিডফিল্ডার ডানি ওলমো এই ম্যাচে খেলতে পারছে না। এদিকে ফরাসি তারকা ফরোয়ার্ড ক্রিস্টেফার এনকুকুর খেলা নিয়েও শঙ্কা রয়েছে। ধারনা করা হচ্ছে মূল একাদশে নয়, বদলি বেঞ্চে থেকেই এনকুকু ম্যাচ শুরু করবেন।

Source link

Related posts

রাইডাররা জেনারেল ম্যানেজার টম টেলিস্কোকে মাত্র এক মরসুমের পরে বরখাস্ত করছে এবং একটি সম্পূর্ণ কর্মীদের পুনর্নির্মাণের কাজ শুরু করছে

News Desk

প্রাক্তন এনএফএল প্লেয়ার 7-ইলেভেনে কাচ ভাঙার পরে গ্রেপ্তার

News Desk

কীভাবে ডাব্লুডব্লিউই ক্রাউন জুয়েল 2025 দেখুন: শুরু করার সময়, পূর্ণ ম্যাচ কার্ড, লাইভ স্ট্রিম

News Desk

Leave a Comment