Image default
খেলা

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে অনুরোধ ওজিলের

পায়ের জাদুতে খানিক ছন্দ হারালেও ফুটবল মাঠের বাইরে দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন মেসুত ওজিল। মানবতার ফেরিওয়ালা বনে গেছেন তিনি। বিশ্বের কোনো প্রান্তে মুসলিমদের উপর নিপীড়ন চললে চুপ থাকেন না তুর্কি বংশোদ্ভুত এই জার্মান ফুটবলার। এবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে মিয়ানমারে অনিরাপদ থাকা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ওজিল লিখেছেন, ‘আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।

২০১৯ সালে আর্সেনালের হয়ে খেলার সময় সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে চীনের সমালোচনা করেছিলেন ওজিল। এরপর চীনের পক্ষ থেকে পাল্টা তোপের মুখে পড়তে হয় এই মিডফিল্ডাকে। আর্সেনালের স্পন্সর প্রতিষ্ঠান ওজিলের মন্তব্য ভালোভাবে নেয়নি, ফলে প্রতিষ্ঠানটির চক্ষুশূল হতে হয় তাকে। এ কারণে আর্সেনাল দলে ব্রাত্য হয়ে পড়েন ওজিল। পরে তো দল ছাড়তে বাধ্য হন তিনি। নাম লেখান তুরস্কের দল ফেনেরবাচে।

Related posts

নতুন টেক্সাস রেঞ্জার্স কভার ডিজাইন, যার মধ্যে একটি অশ্লীল কথোপকথন রয়েছে, একটি অনলাইন স্টোর থেকে প্রত্যাহার করা হয়েছে

News Desk

পূর্বাভাস জাল বনাম। ক্যাভালিয়ার্স: আমেরিকান প্রফেশনাল লিগের স্তম্ভগুলি, বিকল্পগুলি, সেরা বেটস

News Desk

পুলিশ হাল্ক হুজানের শেষ মুহুর্তগুলির জন্য জ্বরের সময়সূচী প্রকাশ করেছে

News Desk

Leave a Comment