Image default
খেলা

তৃতীয় প্রস্তুতি ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে ঝড় তুললেন সাকিব

বোলারদের দারুণ বোলিংয়ে টিম পার্পেল অল আউট হয়েছে ১১৩ রানে। এই একাদশের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন ওপেনার রাহুল ত্রিপাঠি।

এ ছাড়া ২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভাইভাব আরোরা। সন্দিপ ওয়ারিয়ের টিম গোল্ডের সেরা বোলার। তিনি ২৪ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। জবাবে ব্যাট করছে সাকিবের টিম গোল্ড।

বল হাতে সাকিব নিজের প্রথম ওভারে ৬ রান দেন। তাকে কভারের ওপর দিয়ে দারুণ একটি চার মেরেছিলেন কিউই ব্যাটসম্যান টিম সেইফার্ট।

দ্বিতীয় ওভারেই এর প্রতিশোধ নেন সাকিব। সেইফার্টকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন এই বাঁহাতি স্পিনার। সেই ওভারের প্রথম বলে অবশ্য ১ রান খরচা করেছিলেন তিনি।

তৃতীয় ওভারে দ্বিতীয় বলেই বেন কাটিং রান আউট হয়ে ফেরেন। সেই ওভারেও সাকিব খরচা করেন আরও ১ রান।

চতুর্থ ওভারে এসে নিজের প্রথম বলেই পবন নেগিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। সেই ওভারে কোনো রানই খরচা করেননি তিনি।

Related posts

শোহেই ওহতানি জুয়া কেলেঙ্কারি সম্পর্কে প্রশ্ন এড়ায় ‘অবিশ্বাস্য’: মাইকেল কে

News Desk

আমরা 2024 সালে Ford Field-এ প্রতিটি Detroit Lions হোম গেমের টিকিট খুঁজে পেয়েছি

News Desk

আপস্টার্ট পিস্টন নিকস: “আমরা এই প্রথম রাউন্ডে জিততে চাই।”

News Desk

Leave a Comment