Image default
খেলা

এই জয় একেবারে আলাদা : কোহলি

এমন এক টেস্ট, যেখানে চারদিন শেষে কোণঠাসা ছিল ভারতই। পঞ্চম দিনে ভোজবাজির মত পাল্টে গেল সব। হারের শঙ্কায় থাকা বিরাট কোহলির দল লর্ডস টেস্ট জিতে নিল ১৫১ রানের বড় ব্যবধানে!

১৮২ রান এগিয়ে থেকে হাতে মাত্র ২ উইকেট ছিল সফরকারিদের। হারের শঙ্কা তাই ভর করেছিল ভারতের ওপর। স্বীকৃত ব্যাটসম্যান বলতে যে আর কেউই ছিলেন না। কিন্তু মোহাম্মদ শামি (৫৬*) আর জাসপ্রিত বুমরাহ (৩৪*) ২০ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করে দেন মহাগুরুত্বপূর্ণ ৮৯ রান।

তাদের এই জুটিতেই ভারত চাপমুক্ত হয়ে ৮ উইকেটে ২৯৮ রান নিয়ে উল্টো ইনিংস ঘোষণা করার সাহস দেখায়। যার ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। দিনের খেলা তখন বাকি ৬০ ওভারের মতো।

তখনও মনে হচ্ছিল ভারত হার এড়ালেও ম্যাড়ম্যাড়ে ড্রয়েই শেষ হবে লর্ডস টেস্ট। কিন্তু কোহলির দলে বুমরাহ-সিরাজরা এই ৬০ ওভারও টিকতে দেননি স্বাগতিকদের। শেষ ঘণ্টায় যখন ৮ ওভারের মত বাকি, তখনই জয়োল্লাসে মাতে ভারতীয় শিবির।

ম্যাচ শেষে কোহলি বললেন, তাদের বিশ্বাস ছিল ৬০ ওভারেই ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নেয়া সম্ভব হবে। তারপরও এই জয়কে একদম অন্য কাতারে রাখছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, ‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট ফেলার জন্য। তবে এই জয় একেবারে আলাদা।’

দুই ইনিংসে ৪টি করে ৮ উইকেট নেয়া মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ের প্রশংসা করলেন, সঙ্গে ভারতীয় সমর্থকদেরও কৃতিত্ব দিলেন কোহলি।

তিনি বলেন, ‘প্রথমবার লর্ডসে খেলতে এসে সিরাজ দারুণ বল করেছে। প্রথম দিকে ওদের কিছু উইকেট পেয়ে যাওয়ায় কাজটা কিছুটা সহজ হয়ে যায়। সোমবার পরের দিকে গোটা স্টেডিয়ামের সমর্থন সামাদের সঙ্গে ছিল। এতে আমাদের উৎসাহ বেড়ে যায়।

Related posts

লিটল লেগুয়ার মেটস জুয়ান সটকে সৎ করতে দেয়

News Desk

টম ব্র্যাডি প্রাক্তন প্যাট্রিয়টস সতীর্থ র্যান্ডি মসকে একটি আন্তরিক বার্তা শেয়ার করেছেন কারণ তিনি একটি স্বাস্থ্য চ্যালেঞ্জের সাথে লড়াই করছেন

News Desk

শাকিব তারিমের জন্য প্রার্থনা করলেন

News Desk

Leave a Comment