ইংল্যান্ড সফরের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ!
খেলা

ইংল্যান্ড সফরের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ!

জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। আর তাই বর্তমানে শূন্য রয়েছে জাতীয় দলের প্রধান কোচের পদ। আর তাই কে হবেন সাকিব-তামিমদের পরবর্তী কোচ তা নিয়ে চলছে আলোচনা।




মার্চে প্রায় সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই কোচ চূড়ান্ত চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের কোচ নির্বাচন প্রসঙ্গে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন,  ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে ঠিক আমি এখনই বলে দিতে পারবো। আমাদের একজন গতকালই পদত্যাগ করেছে। এ পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করবো। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো।’


নিজামউদ্দিন চৌধুরী

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না।’

 

Source link

Related posts

অ্যান্টনি রিচার্ডসন পছন্দ করেছিলেন যে কল্টস শুরু হতে পারে

News Desk

অ্যান্টনি ভল্বি তার বান্ধবী এলি জয়ের সাথে ইয়ানক্সিজের পতন উদযাপন করেছেন

News Desk

ইগলস ব্রায়ান ওয়েস্টপ্রিকের কিংবদন্তি পছন্দ করে যে দলটি কীভাবে সুপার বাউল বায়া পার্টি দেখতে পাবে না: “একটি যথেষ্ট নয়”

News Desk

Leave a Comment