শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন দিনেশ গুনাবর্ধনে। এর আগে আজ বুধবার (২০ জুলাই) রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ঐক্যের ডাক দেন।

বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। এ পদত্যাগপত্র পড়ে শোনান দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা আবে বর্ধনে। খবর ফ্রান্স টোয়েন্টিফোরের।

বুধবার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম ঘণ্টা বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন।

এ সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ দেশটির প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী ছিলেন তিনজন। বাকি দুজন হলেন ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।

তিন প্রাথীর মধ্যে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। ডুলাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর অনুর কুমার দিসানায়েক পেয়েছেন মাত্র তিন ভোট। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপক্ষের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডি- এইচএ

Source link

Related posts

সরকারের সমালোচনা করায় এবার ইরানি ফুটবলার গ্রেপ্তার

News Desk

নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল পিটিআই

News Desk

দৈনিক চাহিদা ১০ কোটি ব্যারেল ছাড়াবে

News Desk

Leave a Comment