বন্দুকধারীর গুলিতে রক্তাক্ত কোপেনহেগেন, নিহত ৩
আন্তর্জাতিক

বন্দুকধারীর গুলিতে রক্তাক্ত কোপেনহেগেন, নিহত ৩

ডেনমার্কের কোপেনহেগেন শপিংমলে রবিবার হামলা সংঘটিত হয়। ছবি: সংগৃহীত

# আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক
# হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ
# আটককৃত সন্দেহভাজনকে আদালতে তোলা হবে সোমবার

ডেনমার্কের কোপেনহেগেন শপিং সেন্টারে হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার সংঘটিত এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজন ড্যানিশ নাগরিককে আটক করেছে পুলিশ। তার কাছে রাইফেল ও গোলাবারুদ পাওয়া গেছে। খবর বিবিসির।

আটককৃত ওই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে তোলা হবে।

ডি- এইচএ

Source link

Related posts

ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

News Desk

যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল সামগ্রী আসছে বাংলাদেশে

News Desk

আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি : জয়া

News Desk

Leave a Comment