পাকিস্তানে ফেরার পাসপোর্ট পেলেন নওয়াজ শরিফ
আন্তর্জাতিক

পাকিস্তানে ফেরার পাসপোর্ট পেলেন নওয়াজ শরিফ

পাকিস্তানের ফেডারেল সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, নওয়াজ শরিফকে দেয়া এ পাসপোর্ট ১০ বছর মেয়াদি। খবর জিও নিউজের।

ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয়। সেটি ‘জরুরি’ ক্যাটাগরিতে দেয়া হয়।

এর আগে, গত মঙ্গলবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নওয়াজ শরিফের অধিকার। শিগগিরই তা ইস্যু করা হবে।

শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

Source link

Related posts

যে কারণে ঢাকা আসছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

News Desk

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ ৬ নারীর মৃত্যু

News Desk

বিশ্ববাজারে আরও কমল খাদ্যপণ্য ও ভোজ্যতেলের দাম

News Desk

Leave a Comment