পাকিস্তানকে আর্থিক সহায়তার ঘোষণা চীনের
আন্তর্জাতিক

পাকিস্তানকে আর্থিক সহায়তার ঘোষণা চীনের

পাকিস্তানের প্রধানমন্ত্র শাহবাজ শরিফ ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ৯০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে চীন।

সোমবার (৭ নভেম্বর) এ সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর ডন, এনডিটিভির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গত সপ্তাহের চীন সফরের সময়ই এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছিলো। আর্থিক সংকটে ধ্বংস পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে তিনি জানালেন, পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে সর্বাত্মকভাবে সাহায্য করবে চীন।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, পাকিস্তান আমাদের পুরনো বন্ধু। তাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করবো।

Source link

Related posts

ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

News Desk

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক ‘অবিনশ্বর’: বরিস জনসন

News Desk

‘Pushpa 2’: অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ মুভির জানা অজানা সব তথ্য

প্রিয় কান্তি চাকমা

Leave a Comment