শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিক

শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

শপথবাক্য পাঠ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বর্ষীয়ান নেতা আনোয়ার ইব্রাহিম। তবে এর জন্য তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ।

১৯৯০ এর দশকে তার নাম প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় শুরুতে থাকলেও তাকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। খবর বিবিসি, সিএনএন ও সিএনবিসির।

৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুয়ালালামপুরে রাজা সুলতান আবদুল্লাহ আহমাদ শাহর সামনে শপথ নেন।

আনোয়ারের পাকাতান হারাপান জোটের জয়ের পর নতুন সরকার গঠনের নিয়ন্ত্রণ নেন রাজা সুলতান আবদুল্লাহ। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে জোট সবচেয়ে বেশি আসন জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২টি আসন জিততে পারেনি।

সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের বিরোধী সংরক্ষণশীল জোট মালয়-মুসলিম পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। দুই পক্ষই সরকার গঠনের আলোচনা শুরু করে। কয়েকটি ছোট জোটও এতে অংশ নেয়।

তবে কোনো সমাধান না আসায় দেশটির রাজা আনোয়ার ও মুহিদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। একইসঙ্গে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে জানতে চান কারা নতুন সরকারকে নেতৃত্ব দিতে চান।

বৃহস্পতিবার রাজপ্রাসাদে সাক্ষাতের পর রাজা আনোয়ারের নাম ঘোষণা করেন। ২২২ জন সংসদ সদস্যের মত নিয়ে রাজা এই ঘোষণা দেন।

১৯৯৮ সালে আনোয়ারের ওপর দুর্নীতি ও সমকামিতার অভিযোগ আনা হয় এবং বরখাস্ত করা হয়। হাজার হাজার মানুষ কুয়ালামপুরের সড়কে নেমে আসেন। পরে আনোয়ার গ্রেপ্তার হন। পরে ২০০৪ সালে তিনি মুক্ত হলেও সমকামিতার অভিযোগের পুরোনো আন্দোলন পুনরায় গতি পায়।

২০১৮ সালে একেবারে ক্ষমা পাওয়া এবং মুক্ত হওয়ার আগে তাকে ১০ বছরের মতো জেল খাটতে হয়।

এরপর পাকাতান হারাপান জোটের ব্যানারে তিনি আবারও মাহাথিরের সঙ্গে যোগ দেন। মাহাথির তার আশ্বাসে নড়বড় হয়ে ক্ষমতা হস্তান্তর করলে মালয়-মুসলিম কনজারভেশনের চাপ ও অন্তর্দ্বন্দ্বে পাকাতান হারাপান সরকার ভেঙে পড়ে। এতে আনোয়ারের শীর্ষে যাওয়ার পথ আবারও বন্ধ হয়ে যায়।

Source link

Related posts

দাবদাহ: সংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ

News Desk

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

News Desk

নির্বাচনে হেরে গিয়ে হাইকোর্টে মমতা, শুনানি আজ

News Desk

Leave a Comment