Image default
আন্তর্জাতিক

ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

পাকিস্তানে উগ্রপন্থী আচরণের দায়ে একটি ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে ওই রাজনীতিক দলটিকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।খবর আরব নিউজের। সরকারের পক্ষ থেকে বুধবার ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

টিএলপিপ্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায় ধর্মীয় দলটির নেতাকর্মীরা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় এ দিন দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে আমরা এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আশা করি মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাশ হবে।

সূত্র : আরব নিউজ

Related posts

উইঘুরে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে চীন: অ্যামনেস্টি

News Desk

রিয়াদে মহান শহিদ দিবস পালন

News Desk

জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

News Desk

Leave a Comment