আফগানিস্তানের মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণ, নিহত ৯
আন্তর্জাতিক

আফগানিস্তানের মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণ, নিহত ৯

প্রতীকী ছবি

আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতরা সবাই শিয়া মুসলিম বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস এক টেলিগ্রাম বার্তায় বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

এর আগে শনিবার একই শহরে মসজিদ ও মাদ্রাসায় বিস্ফোরণে ৩৩ জন নিহত হয়। এ হামলারও দায় স্বীকার করে আইএস।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকে আইএসের সঙ্গে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবানের দ্বন্দ্ব চলছে। এর মধ্যে বেশ কয়েকবার হামলা করেছে উগ্রপন্থী দলটি।

ডি- এইচএ

Source link

Related posts

‘সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে’ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি নিহত

News Desk

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ, আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব

News Desk

দলের বিদায়ে মেক্সিকো-অধ্যায়ও শেষ মার্টিনোর

News Desk

Leave a Comment