Image default
আন্তর্জাতিক

রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষ

সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট।

সরকারদলীয় আইনপ্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয়। খবর ডন নিউজের।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। উত্তেজনার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাখেন।

স্পিকার আসাদ কায়সার তখন শরিফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি।

Related posts

পুরো লুহানস্ক এখন রাশিয়ার দখলে: মস্কো

News Desk

ইউক্রেনকে ৬০ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

News Desk

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

News Desk

Leave a Comment