মরক্কোর হারে ফ্রান্স-বেলজিয়ামে সংঘর্ষ
আন্তর্জাতিক

মরক্কোর হারে ফ্রান্স-বেলজিয়ামে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর হারের পর ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মুলতো দুদলের সমর্থকরা এ সংঘাতে জড়িয়ে পড়ে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলের ব্যবধানে ফ্রান্সের কাছে হেরেছে মরক্কো। খেলার এই ফল মেনে নিতে না পেরে মরক্কোর ভক্তরা ফ্রান্সের রাস্তায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, ফরাসি সমর্থকদের আনন্দ-উল্লাস ও বিজয় র‌্যালিতে সহিংসতা চালায়। ফরাসি সমর্থকদের আনন্দ র‌্যালিতে মরক্কান সমর্থকরা পাথর নিক্ষেপ ও রাস্তায় অগ্নিসংযোগ করেন।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্টপেলিয়ার এলাকায় ফ্রান্সের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলেছে মরক্কান ভক্তরা। সেখানে মরক্কোর ভক্তদের হামলা থেকে বাঁচতে একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে চাপা দিয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।

এসএম

Source link

Related posts

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না কুয়েত

News Desk

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চার জনের ফাঁসি

News Desk

দাঙ্গার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

News Desk

Leave a Comment