চীনের কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬
আন্তর্জাতিক

চীনের কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

ছবি: সংগৃহীত

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন।

জানা যায়, সোমবার বিকেল ৪টা ২২মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ১১টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

এমকে

Source link

Related posts

লড়াইয়ে এগিয়ে ঋষি সুনাক, দেশে ফিরলেন বরিস জনসন

News Desk

হিজাবপরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি

News Desk

ব্রিটেনে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকার অনুমোদন

News Desk

Leave a Comment