Image default
আন্তর্জাতিক

ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রীর

গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এদিকে, ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের ‘ভাই’ সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এসময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: দ্য পেনিনসুলা।

Related posts

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

News Desk

বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার খাওয়ার সামর্থ্য নেই

News Desk

ইউক্রেনে মানবিক-সামরিক সহায়তা দেবে ২৫টির বেশি দেশ

News Desk

Leave a Comment