রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম
বিনোদন

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

পবিত্র রমজান মাসে টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক অনুষ্ঠান প্রচার করবে দীপ্ত টিভি। এর মধ্যে দুটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।

দীপ্ত টিভিতে রমজান মাসজুড়ে প্রতিদিন বেলা ৩টা ৫০ মিনিটে প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘মজার রান্না’। ইফতার, রাতের খাবার ও সেহরিতে খাওয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখানো হবে এ অনুষ্ঠানে। উপস্থাপনা করবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন।

অভিনেত্রী রিচি সোলায়মান উপস্থাপনা করবেন ‘শরবত সমাহার’। দীপ্ত টিভিতে রোজার প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিভিন্ন রকমের শরবত নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান। নানা ধরনের শরবতের রেসিপি দেখাবেন রিচি সোলায়মান।

‘শরবত সমাহার’ অনুষ্ঠানে রিচি সোলায়মান

এ ছাড়া প্রতিদিন বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন শাবাবা ইসলাম, প্রযোজনায় গৌরব সরকার। রমজানে প্রতিদিন বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে রান্নার বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল কিচেন’। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ রাঁধুনিরা। রান্নার দায়িত্ব পালন করবেন ছয়জন শেফ—মো. রাসেদ আহাম্মদ, জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা ও রাহিমা সুলতানা রিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মাহমুদা মাহা, প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন ও গৌরব সরকার।

Source link

Related posts

ফারুকীর ‘শনিবার বিকেল’ সেন্সর আপিল শুনানি ২১ জানুয়ারি

News Desk

বিয়ের প্রতি বিতৃষ্ণা রাখির

News Desk

এক গানেই পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ কাঁপিয়ে দিলেন অনির্বাণ ভট্টাচার্য

News Desk

Leave a Comment