Image default
বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে যা বললেন অভিষেক

‘উমরাও জান’ নামে বলিউডের একটি সিনেমার শুটিং সেট থেকেই বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের প্রেমের শুরু। তার দিন কয়েক পরই বিয়ের পিঁড়িতে বসেন তারা। বছর কয়েক পর ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তানও। মজার বিষয় হলো, এক সময় বিয়ে করার কোনো পরিকল্পনাই ছিল না তাদের।

কফি উইথ করণ শোতে অংশ নিয়ে এসব নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এসব বলেন অভিষেক। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ঐশ্বরিয়া আমার জন্য সব থেকে আলাদা একটি বিষয়। আমরা দু’জন দু’জনকে এখনও আগের মতো ভালোবাসি। তবে আয়নার সামনে দাঁড়িয়ে এখনও আমার মাঝে মধ্যে আগের কথাগুলো মনে পড়ে।

অভিষেক যোগ করেন, ‘একটা সময় তো দু’জনের অবস্থানের জন্য কেউ কাউকে বিয়ে করার কথা চিন্তাই করতে পারতাম না। ঐশ্বরিয়া মনে করত, আমি একজন বলিউড স্টার। তার সঙ্গে আমি অমিতাভ বচ্চনের ছেলে। অপরদিকে আমিও মনে করতাম, ঐশ্বরিয়াকে কখনোই বিয়ের কথা বলা যাবে না। পুরো দুনিয়ার অন্যতম সুন্দরী নারী তিনি। তারকা হিসেবে সে সময় ভারতজুড়ে খ্যাতি ছিল তার। সব মিলিয়ে দু’জন দু’জনার অবস্থান থেকে কখনোই বিয়ের কথা চিন্তা করতাম না। আজ আমরা সংসার করছি।’

Related posts

একঝাঁক তারকাসহ মনোনয়ন কিনতে গিয়ে ফিরে আসলেন ডিপজল

News Desk

৭৪ বছর বয়সে করোনা জয় করলেন কারিশমা-কারিনার বাবা

News Desk

এ আর রাহমানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন মোহিনী

News Desk

Leave a Comment