Image default
বিনোদন

ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক মিউজিশিয়ান

সম্প্রতি গাজার আল-আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিবাদে ৬ শতাধিক আন্তর্জাতিক সংগীতশিল্পী দেশটিতে কনসার্ট বর্জন করতে আহ্বান জানিয়েছেন। এমনকি তারা এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা।

চিঠিতে শিল্পীরা বলেছেন, ‘ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে সবাইকে। কারণ তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শক্তির সহিংসতার ভেতরে বসবাস করছে।’

তারা আরও বলেছেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা নীরবতা দেখতে পাচ্ছি। কিন্তু গাজায় তাদের হামলায় ২৪৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবরে এমনটা কাঙ্ক্ষিত নয়। ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার ব্যাপারে এ নীরবতা কখনও মেনে নেওয়া যাবে না।

শিল্পীরা চিঠিতে এ বলে শেষ করেন, ‘আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পান সে জন্য কাজ করার আহ্বান করছি।

Related posts

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ‘শাম-ই-নুসরাত’

News Desk

স্যান্ডউইচ বিক্রেতা থেকে বলিউড ‘ট্র্যাজেডি কিং’, জন্মশতবর্ষে দিলীপ কুমার

News Desk

শাপলা মিডিয়ার দুই সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

News Desk

Leave a Comment