Image default
বিনোদন

ঈদের শুভেচ্ছায় যা বললেন বুবলী

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলী। ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

এই লাস্যময়ী নায়িকা বলেন, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যদিও কোভিড-১৯ এর কারণে পরপর কয়েকটি ঈদ আমাদের একদমই ভালো যাচ্ছে না। এই মহামারী সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই। করোনার সঙ্গে যুদ্ধ করে আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং ভালো থাকতে হবে।

আর কোভিড-১৯ থেকে বেঁচে থাকতে আমাদের কি কি সাবধানতা মেনে চলতে হবে তা আমরা সবাই জানি। হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা এবং সুন্দরভাবে কাজ করা। তাই দয়া করে আমরা এসব মেনে চললে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা সাবধানে থেকে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, ঈদ মোবারক।

Related posts

রেজানুর রহমানের ঈদের নাটক দবির মিয়ার সুখ দুঃখ

News Desk

হাজতবাসের ভিডিও নিয়ে তিন দশক পর মুখ খুললেন সালমান খান

News Desk

দর্শকের মন কেড়েছে ‘অশ্রু দিয়ে লেখা’ 

News Desk

Leave a Comment