Image default
বিনোদন

আটকে গেলেন মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন।

ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি। গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে। ফলে পিছিয়ে যায় তার দেশে ফেরা।

এখন বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফকে। তার সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুঁইও।
মোশাররফ করিম জানান, ‘আগামী ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’

Related posts

ফাহাদ ফাসিল এডিএইচডি রোগে আক্রান্ত 

News Desk

বাফটা অ্যাওয়ার্ডে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমার জয়জয়কার

News Desk

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

News Desk

Leave a Comment