Image default
বাংলাদেশ

৭ম জেসিসি বৈঠকে মিলিত হলেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) ৭ম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

সন্ধ্যায় এক টুইটবার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর লেখেন, ‘৭ম ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশন এর এই সভায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে স্বাগত জানাই।

আমাদের নিয়মিত সাক্ষাৎ আমাদের অনন্য বন্ধুত্বকে প্রতিফলিত করে। ‘
মোমেন জেসিসি বৈঠকে যোগ দিতে শনিবার (১৮ জুন) ভারতে পৌঁছান। এটি কোভিড-১৯ মহামারি-পরবর্তী প্রথম বৈঠক। এর আগের বৈঠকটি ২০২০ সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

Related posts

ঢাবির অধিভুক্ত সাত কলেজগুলো কি কি ও ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

রাসেল আহমেদ

টাঙ্গাইলে জামায়াতের কার্যালয়ে আগুন, ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত

News Desk

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত দুটোই কমেছে

News Desk

Leave a Comment