Image default
বাংলাদেশ

সুনামগঞ্জে ১৮৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা এলাকা থেকে র‌্যাব ফরহাদ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় র‌্যাব তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত ফরহাদ দোয়ারাবাজার থানাধীন বাজিতপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

শুক্রবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন খবর পেয়ে র‌্যাব দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে।

সৌজন্য : দৈনিক সিলেট

Related posts

মীরসরাইয়ের ঝরনাগুলো যেন মৃত্যুকূপ, সাত বছরে প্রাণ হারিয়েছেন ২৩ পর্যটক

News Desk

পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ

News Desk

চট্টগ্রামে মধ্যপ্রাচ্যগামী আরও ৫ ফ্লাইট বাতিল

News Desk

Leave a Comment