Image default
বাংলাদেশ

সাতক্ষীরায় আম গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় রুপালী বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপালী জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।স্থানীয়রা বলছে, গৃহবধু রুপালী বেগমকে দূর্বত্তরা হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেচিয়ে ঝুলিয়ে রেখেছে।

শুক্রবার সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রাত তিন টায় ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে রাতেই প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে দেখতে পায়। সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, গৃহবধুর স্বামী মনিরুজ্জামানের সাথে তার সম্পকো ভালো। তাদের মধ্যে কখন কোন ঝগড়া বিবাদ হয়না। তবে পরকিয়ার কারনে এমন ঘটনা ঘটতে পারে। তাদের ধারনা গৃহবধু রুপালী বেগমকে দূর্বত্তরা তাকে হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেচিয়ে ঝুলিয়ে রাখতে পারে।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেছেন,ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তে রিপোর্ট আসার পর বিস্তারিত জানাযাবে।

Related posts

রাকসুর জিএস আহতের খবরে রাজশাহীতে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

News Desk

প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

News Desk

এবার তামান্নার সঙ্গে দেখা করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

News Desk

Leave a Comment