Image default
বাংলাদেশ

দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৪২ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

Related posts

কঠোর লকডাউনে ছাড় নেই কারাবন্দীদেরও

News Desk

নিত্যপ্রয়োজনীয় ৯ পণ্যের মূল্য বৃদ্ধি

News Desk

রাজশাহী থেকে শুধু ডিমের খাঁচা নিয়ে কৃষিপণ্য স্পেশাল ট্রেন গেলো ঢাকায়

News Desk

Leave a Comment