Image default
বাংলাদেশ

দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৪২ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

Related posts

‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে’

News Desk

ব্রহ্মপুত্রে অপরিবর্তিত, ধরলা-দুধকুমার অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি

News Desk

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু

News Desk

Leave a Comment