Image default
বাংলাদেশ

চট্টগ্রামে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু, শনাক্ত ১২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৮ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫৮২ জনে।

শুক্রবার (১১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার তিনজনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৮ ও উপজেলার ৪১ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নয়জন ও শেভরন হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন, মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

সৈয়দপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একাত্মতা

News Desk

কালিয়াকৈরে ৪০০ বিক্রেতার মাছের হাট

News Desk

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

News Desk

Leave a Comment