Image default
বাংলাদেশ

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক হলেন জিনাত হাকিম

অভিনয়ে এখন দেখা যায়না আজিজুল হাকিমকে। অভিনয়ের ব্যস্ততা কম থাকায় কিছুদিন আগে ওয়ালটনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে।

আজিজুল হাকিমের ওয়ালটনে যোগদানের পর এবার ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেন হাকিম পত্নী নির্মাতা জিনাত হাকিম। গত বৃহস্পতিবার রাজধানীতে বসুন্ধরা ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে জিনাত হাকিমকে বরণ করে নেওয়া হয়।

এসময় জিনাত হাকিমকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটনের পরিচালক ও ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি। ফুল দিয়ে অভিবাদন জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু।

এ সময় জিনাত হাকিম বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠান, দেশের মানুষের প্রতিষ্ঠান। ওয়ালটন আজ সকলের কাছে এক বিশ্বস্ততা ও আস্থার নাম। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ওয়ালটনের ভুমিকা অসীম ও অনস্বীকার্য। বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে বাংলাদেশকে বিশ্বে ব্রান্ডিং করছে এই শিল্প প্রতিষ্ঠান। ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত।

Related posts

এক কলেজের ৪৯ শিক্ষার্থী মেডিক্যালে চান্স পেয়েছেন

News Desk

মেয়রের ফ্রি পার্ক ও অবৈধ দোকান থেকে টাকা তুলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা

News Desk

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩৭

News Desk

Leave a Comment