Image default
বাংলাদেশ

২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষেধ

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Related posts

গাইবান্ধায় কৃষকদের কে দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

News Desk

রবিবার থেকে ট্রেন চলবে খুলনা-মোংলা রেলপথে

News Desk

বেনাপোলের ওপারে পেট্রাপোল সীমান্তে এসে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

News Desk

Leave a Comment