Image default
বাংলাদেশ

রাজশাহী মেডিকেলে একদিনে আরও ৯ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহী হয়ে উঠেছে করোনার হটস্পট। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রনের বাইরে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পজিটিভ হয়ে ছিলেন। বাকি ৫ জন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রাজশাহীর ১ জন নাটোর ও ১ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এদিকে বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে। এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের ৪ জন মারা যান। গত সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

Related posts

আঙুলের অপারেশনে শিশুর মৃত্যু, গোসলের সময় দেখা গেলো পুরো পেটে সেলাই

News Desk

জোয়ারের পানি বেড়ে ভাঙছে সেন্টমার্টিনের ঘরবাড়ি

News Desk

২০০ টন অক্সিজেন আসছে ভারত থেকে বাংলাদেশে

News Desk

Leave a Comment