Image default
বাংলাদেশ

দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী

ঘরোয়া পরিবেশে ছোট আয়োজনে দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (৬৫)। বৃহস্পতিবার ইসলামী শরিয়ত ও সরকারি আইন মেনে তিনি বিয়েছেন। পাত্রী শাম্মী আকতার মনি (৪২) দিনাজপুর জেলার বিরামপুরের মেয়ে।

শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (​পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে বেশ কিছু বছর আগে আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।

জাহিদুল ইসলাম মিলন বলেন, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সাথে প্র্যাকটিস করছেন। আইনি বিষয়ে পরমার্শ নিতে ২০ দিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে ৫ জুন উত্তরায় আমার বোনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।

নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে। ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন তিনি।

Related posts

কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের গুলি

News Desk

চিকিৎসকদের বাইরে রোগী দেখতে বাধা, তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের অভিযোগ

News Desk

দাম কমবে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল ও মাইক্রোবাসের

News Desk

Leave a Comment