Image default
বাংলাদেশ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার (১২ জুন) এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সতর্ক বার্তায় আবহাওয়া অফিস আরও বলেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Related posts

পটুয়াখালীতে বাড়ছে নদ-নদীর পানি, ৩০ গ্রাম প্লাবিত

News Desk

দেশে প্রথমবারের মতো মসজিদ নির্মাণ করলেন হিজড়ারা

News Desk

বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স: ক্যারিয়ার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নির্দেশনা

News Desk

Leave a Comment