ক্যানসার সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার
বাংলাদেশ

ক্যানসার সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যানসার বিষয়ে সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ক্যানসার বিষয়ক প্রশ্নোত্তর পর্ব ও সেমিনার অনুষ্ঠিত হয়।

ক্যানসার বিশেষজ্ঞ ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌছিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক প্রশ্নোত্তর ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্যানসার বিষয়ে সচেতনতায় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন তিনি।

এ আয়োজনে সভাপতিত্ব করেন স্থানীয় সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম ফজলুর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন– মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল ওয়াহাব, সহকারী অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, প্রভাষক নারগিস আক্তার, শিক্ষক প্রতিনিধি ও ইংরেজি প্রভাষক মো. আলম আলী, মাওলানা আব্দুল জব্বার, সিনিয়র শিক্ষক মোহা. ইদ্রিস আলী, গণিত ও বিজ্ঞান শিক্ষক মাওলা বক্স, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস প্রমুখ।

Source link

Related posts

বন্দর নগরীর ৪৯২ স্থান ডেঙ্গুর হটস্পট, এক মাসে রেকর্ড রোগী শনাক্ত

News Desk

আরও এক সপ্তাহ ব্যাংকে সীমিত লেনদেন

News Desk

গ্রাহকের আগ্রহ প্রিপেইড মিটারে, কম্পানির নেই

News Desk

Leave a Comment