Image default
অন্যান্য

শিশু আয়াতকে ছয় টুকরা করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা প্রথম আলোকে বলেন, আটক আবির আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ছয়–সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন। কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় মুক্তিপণের জন্য শিশুটির পরিবারকে কল দিতে পারেননি। নিজে ধরা পড়ে যাবেন, এই ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরা করেন। পরে তা সাগরে ভাসিয়ে দেন।

আবির আরও বলেন, সত্যিকারের অপরাধের ঘটনা নিয়ে তৈরি টিভি ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে তিনি এমন পরিকল্পনা করেছিলেন।

নাইমা সুলতানা আরও বলেন, আবির যে দোকান থেকে দা–ছুরি কিনেছিলেন, সেই দোকানদার তাঁকে শনাক্ত করেন। এ ছাড়া সিসিটিভির ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। মো. হাসিব নামের আবিরকে সহায়তাকারী এক দোকানদারকে আটক করা হয়েছে।

Related posts

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ

News Desk

প্রকৃতির চোখ-রাঙানির মধ্যেই শুরু হচ্ছে আসল বিশ্বকাপ

News Desk

পুতিনের প্রস্তাবে রাজি হলেন এরদোগান

News Desk

Leave a Comment