Image default
স্বাস্থ্য

করোনায় দেশে ৬ জনের মুত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জনের। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ৩৮৯ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৯৭। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯২।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪০৮ জন।

করোনায় দেশে ৬ জনের মুত্যু

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Related posts

একজন মহিলার হৃদয় হঠাৎ থামল। দু’জন পাসিং নার্স তার জীবন বাঁচিয়েছিলেন।

News Desk

ডেম জুডি ডেনচ ডিমেনশিয়া নির্ণয়ের জন্য ‘অনেক বেশি দীর্ঘ’ অপেক্ষা করতে ভয় পান

News Desk

আপনার দাঁত সাদা, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে, দাঁত বিশেষজ্ঞদের এই 7 টি টিপস অনুসরণ করুন

News Desk

Leave a Comment