Image default
অন্যান্য

চ্যাম্পিয়নস লিগের ব্যর্থ হাঙরগুলো ইউরোপা লিগে আসবে

ইউরোপা লিগে সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোমা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আন্দ্রেয়া বেলোত্তির গোলে হার এড়িয়ে মাঠ ছেড়েছে ইতালিয়ান ক্লাবটি। ম্যাচ শেষে ইউরোপা লিগের নিজেদের সম্ভাবনা ও কাদের ফেবারিট মনে করছেন, তা জানতে চাওয়া হয়েছিল মরিনিওর কাছে।

ফেবারিটের নাম বলতে গিয়ে চ্যাম্পিয়নস লিগে বিপাকে থাকা বার্সেলোনা ও জুভেন্টাসকে ইঙ্গিত করে রোমা কোচ বলেছেন, ‘আমি তাদের (বেতিস) শিরোপার দাবিদার মনে করি। তবে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থ হাঙরগুলো (জুভেন্টাস-বার্সার মতো দল) এখানে এসে হাজির হবে। তারা বেশ শক্তি নিয়েই আসবে।’

Related posts

স্বাধীনতার পর শ্রেষ্ঠ অর্জন পদ্মা সেতু: কৃষিমন্ত্রী

News Desk

সিলেটে ভারি বর্ষণের শঙ্কা, ১৯ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

News Desk

ইজিবাইক বন্ধের দাবিতে বাস ধর্মঘটের মাইকিং চলছে ইজিবাইকেই

News Desk

Leave a Comment