Image default
অন্যান্য

পিএসজির রামোস ও নেইমারের নিষেধাজ্ঞা

রামোস যে ম্যাচে লাল কার্ড দেখেছেন, একই ম্যাচে বদলি নেমে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এটি ছিল ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বশেষ ১০টি ম্যাচে তাঁর তৃতীয় হলুদ কার্ড। এ কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

রামোস দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় লিগ ‘আঁ’তে রক্ষণভাগ নিয়ে বাড়তি দুশ্চিন্তা এখন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন সাবেক রিয়াল অধিনায়ক। তাঁকে ছাড়া এখন রক্ষণভাগ সাজাতে হবে গালতিয়েরকে।

পিএসজিতে রামোস এর আগে লাল কার্ড দেখেছিলেন গত ডিসেম্বরে। সব মিলিয়ে ক্লাব ফুটবলে তাঁর লাল কার্ডের সংখ্যা এখন ২৮।

Related posts

স্ন্যাপচ্যাটে স্টোরিজ দেখানোর সময় নির্ধারণের সুযোগ

News Desk

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরির সুযোগ

News Desk

চীনের হারানো ব্যবসা কোথায় যাচ্ছে

News Desk

Leave a Comment