ভারতের হিমাচলে বাস খাদে, মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬
আন্তর্জাতিক

ভারতের হিমাচলে বাস খাদে, মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬

হিমাচলপ্রদেশের কুল্লুতে একটি বাস খাদে পড়ে স্কুল পড়ুয়াসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটির সামনের দিকটা পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে।

কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। জেলা কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানান, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় বাসে ৪০ জন স্কুল পড়ুয়া ছিল। এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, হিমাচলপ্রদেশের কুল্লুতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আশা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে।

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর টুইট করে লেখেন, পুরো প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসআর

Source link

Related posts

পাকিস্তানে সেনাবাহিনী বনাম ইমরান খান বিরোধ প্রকাশ্যে

News Desk

১০৫ মিনিটে ৩৬টি বই শেষ করলো ৫ বছরের কিয়ারা

News Desk

মিশরে মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড

News Desk

Leave a Comment