আফগানিস্তানের মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণ, নিহত ৯
আন্তর্জাতিক

আফগানিস্তানের মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণ, নিহত ৯

প্রতীকী ছবি

আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে মাইক্রোবাসে জোড়া বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতরা সবাই শিয়া মুসলিম বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস এক টেলিগ্রাম বার্তায় বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

এর আগে শনিবার একই শহরে মসজিদ ও মাদ্রাসায় বিস্ফোরণে ৩৩ জন নিহত হয়। এ হামলারও দায় স্বীকার করে আইএস।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকে আইএসের সঙ্গে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবানের দ্বন্দ্ব চলছে। এর মধ্যে বেশ কয়েকবার হামলা করেছে উগ্রপন্থী দলটি।

ডি- এইচএ

Source link

Related posts

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

News Desk

পাকিস্তানের বিমান সংস্থা অর্ধেক কর্মী ছাঁটাই করবে

News Desk

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় আবারো শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা অভিযুক্ত

News Desk

Leave a Comment