Image default
খেলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি দেখে নিন

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সেই লক্ষ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের সীমিত ওভারের সিরিজ। ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২০ ওভারের সিরিজ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচগুলো। বেলা ১১টায় খেলা শুরু হবে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ। খেলা শুরু হবে দুপুর ৩টায়।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সূচি

২৩ ফেব্রুয়ারি-     ১ম ওয়ানডে-  বেলা ১১টা     চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি-    ২য় ওয়ানডে-  বেলা ১১টা     চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি-      ৩য় ওয়ানডে-  বেলা ১১টা     চট্টগ্রাম
৩ মার্চ-     ১ম টি-টোয়েন্টি-       দুপুর ৩টা     ঢাকা
৫ মার্চ-     ২য় টি-টোয়েন্টি-        দুপুর ৩টা     ঢাকা

Source link

Related posts

বার্কলে গুডরো প্যান্থার্সের বিরুদ্ধে গেম 2 ওভারটাইম বিজয়ীর সাথে রেঞ্জার্সের কিংবদন্তি কোম্পানিতে যোগদান করেছে

News Desk

10 বছর বয়সী ক্যান্সার থেকে বেঁচে যাওয়া নিউইয়র্ক রেঞ্জার্সের সম্মানিত সদস্য হয়েছেন

News Desk

পেন স্টেট একটি কলেজ ফুটবল প্লেঅফ বন্ধনীতে স্পষ্ট বিজয়ী যা তার মুখে উড়িয়ে দিতে পারে

News Desk

Leave a Comment