Image default
বাংলাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮১ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০০ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৭০ জনে।

রোববার (২৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার ৯৬ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ল্যাবে ৬৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

Related posts

বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

News Desk

৬০০ টাকার বাসের টিকিট কালোবাজারে ২ হাজার

News Desk

বগুড়ায় একদিনে টিকা পেলেন আড়াই লক্ষাধিক মানুষ

News Desk

Leave a Comment