Image default
খেলা

১৯ সেপ্টেম্বর ফের শুরু আইপিএল, ফাইনাল ১৫ অক্টোবর

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ গড়ানোর নিশ্চয়তা মিলেছিল আগেই। এটাও জানা গিয়েছিল সেপ্টেম্বর-অক্টোবরে হবে এই টুর্নামেন্ট। তবে এতদিন জানা যায়নি নির্দিষ্ট তারিখ। এবার ভারতীয় বোর্ড নিশ্চিত করেই জানাল আইপিএল ফের শুরু ও ফাইনালের তারিখ।

আইপিএল ২০২১ এর বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে দুবাই, শারজা ও আবুধাবিতে আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাতে ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়।’

ফের শুরু হওয়া ও ফাইনালের সূচি জানিয়ে তিনি বলেন, ‘আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।’

আইপিএলের বাকি অংশে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে ওই কর্তা বলেন, ‘আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে। যদি কয়েকজন আসতে না পারে, তবে আমরা সেই অনুয়ায়ী ব্যবস্থা নেব।

Related posts

লেব্রন জেমস বাস্কেটবলে তার মেয়ের ভবিষ্যত সম্পর্কে একটি প্রশ্নের একটি অশ্লীল প্রতিক্রিয়া শুরু করেছেন: “আমার স্ত্রীকে রাগান্বিত করবেন না।”

News Desk

জেটসের 53-ম্যান রোস্টার, বুদ্বুদ এবং কঠিন কাটগুলির প্রাথমিক অভিক্ষেপ

News Desk

শেষ সেকেন্ডে একটি ধাক্কা সেন্ট লুইস কলেজ এবং ভিসিইউ বাস্কেটবল খেলায় বেঞ্চ-ক্লিয়ারিং ঝগড়ার জন্ম দেয়

News Desk

Leave a Comment