Image default
বাংলাদেশ

রাজশাহী মেডিকেলে একদিনে আরও ৯ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহী হয়ে উঠেছে করোনার হটস্পট। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রনের বাইরে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পজিটিভ হয়ে ছিলেন। বাকি ৫ জন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রাজশাহীর ১ জন নাটোর ও ১ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এদিকে বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে। এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের ৪ জন মারা যান। গত সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

Related posts

নুর ব্যবসায়ী, বছরে আয় ২০ লাখ, আছে ৯০ লাখ টাকার সম্পদ

News Desk

আমরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর

News Desk

রবিবার দিনভর উত্তেজনা, পরদিন মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

News Desk

Leave a Comment