Image default
অন্যান্য

আজমলের বিরুদ্ধে মামলার নির্দেশ আসাম আদালতের

৩ ডিসেম্বর আসাম জাতীয় পরিষদ নামের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের নেতা দুলু আহমেদ গুয়াহাটির হাতিগাঁও থানায় আজমলের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করতে যান। তবে ওই অভিযোগ নিতে অস্বীকার করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই আদালত এই নির্দেশ দিয়েছেন।

বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক একটি মন্তব্যে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। ডিসেম্বর মাসের গোড়ার দিকে আসামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। হিন্দু ও মুসলমানদের মধ্যে জন্মহারের তারতম্য নিয়ে তিনি বলেন, মুসলমান ছেলেরা ২১-২২ বছর বয়সে ও মেয়েরা ১৮ বছর বয়সে বিয়ে করেন। কিন্তু হিন্দু পুরুষেরা ৪০ বছর বয়স পর্যন্ত বিয়ে করেন না।

বদরুদ্দিন আজমল আরও বলেন, হিন্দু পুরুষেরা ৪০ বছর পর বাবা-মায়ের চাপে বা কোথাও ফেঁসে গিয়ে বিয়ে করেন। কিন্তু সন্তানের জন্ম দেন না। এ কারণে তাঁদের জন্মহার বাড়ে না। কীভাবে অধিক সন্তানের জন্ম দিতে হয়, তা মুসলমানদের কাছ থেকে হিন্দুদের শেখা উচিত।

Related posts

কম পুঁজিতে ১০টি লাভজনক নতুন ব্যবসার আইডিয়া

News Desk

নর্ড স্ট্রিম-২ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া: পুতিন

News Desk

লক্ষ্মীপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

News Desk

Leave a Comment